ফটো কার্ড ডাউনলোড করুন
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের ভর্তি পরীক্ষার ব্যাপারে কি জানালো শিক্ষা বোর্ড ❓
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গত কয়েক বছর যাবত সিদ্ধান্ত গ্রহণ করেছে ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পলিটেকনিকে ভর্তি করবে। এ বছর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জুলাই মাসে দেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার নিয়মাবলির মধ্যে যা যা থাকছে তা হলঃ-
পরীক্ষা হবে (৭০+৩০) মোট ১০০ মার্কে। এমসিকিউ পরীক্ষার মার্ক ৭০ এবং ৩০ মার্ক শিক্ষার্থীর একাডেমী ফলাফলের উপর নির্ভরশীল থাকবে।
এমসিকিউ ৭০ মার্কের ভিতর যা যা থাকবে বাংলায় ১০ নাম্বার, ইংরেজিতে ১০ নাম্বার , পদার্থবিজ্ঞানে ১০ নাম্বার , রসায়নে ১০নাম্বার , গণিতে ২০ নাম্বার , এই মোট ৬০ নাম্বার আর ১০ নাম্বার থাকবে অপটিটিউট টেস্টে। (অপটিটিউড টেস্ট এর মানে হলো এদের মাধ্যমে শিক্ষার্থীর চিন্তা শক্তি এবং মেধা শক্তিকে যাচাই করার জন্য এ প্রশ্নগুলো হবে) ।
এই বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক প্রকৌশলী মোঃ আনোয়ার কবির বলেছেন;-
কারিগরি শিক্ষার গুণগতমান বাড়াতে ও যোগ্য শিক্ষার্থী বাছাই করতে ভর্তি পরীক্ষার বিকল্প নেই । ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করা হলে, কারিগরি শিক্ষার মান আরো অনেক গুণ বেড়ে যাবে । সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাসে পড়তে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে।
তিনি আরও বলেন - "বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এই নির্দেশনা পাঠানো হচ্ছে যাতে আগ্রহী শিক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি নিতে পারে"



