ডাইনোসর রহস্য । কিভাবে ডাইনোসর পৃথিবী থেকে নিঃশেষ হয়ে গেল?
09 Jul 2025 By -ফটো কার্ড ডাউনলোড করুন
বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় ১০০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে কোন মানুষ ছিল না তখন পৃথিবীতে রাজ করত ভয়ংকর সব প্রাণী যাকে আমরা ডাইনোসর নামে চিনে থাকি । তখনকার সময়ের ডাইনোসর এতটাই শক্তিশালী ছিল যে , যে কোন কিছু নিমিষে ই ধ্বংস করে দিতে পারতো । উচ্চতা বর্তমানে বড় বড় বিল্ডিং এর থেকে বেশি ছিল এবং প্রায় ৯০ কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়াতে পারতো । হাজার হাজার বছর যাবত তারা পৃথিবীতে রাজ করেছে কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটেছিল যার ফলে পৃথিবী থেকে ডাইনোসর নামের সকল প্রাণী একদম নিঃশেষ হয়ে গিয়েছিল ।
আজকে আমরা জানবো ডাইনোসর রহস্য এবং কিভাবে পৃথিবী থেকে ডাইনোসর বিলীন হয়ে গিয়েছিল ।
১৮৪১ সালের দিকে প্রথমে ডাইনোসরের খোঁজ পায় বিজ্ঞানীরা । তখন থেকে আজকে পর্যন্ত প্রায় ১০০০০ ভিন্ন ভিন্ন জাতের ডাইনোসরের ফসল পাওয়া গিয়েছে ।
যে কারণে ডাইনোসর পৃথিবী থেকে গায়েব হয়ে গিয়েছিল ।
আজ থেকে শত শত বছর আগে ডাইনোসর পৃথিবীতে রাজ করছিল কিন্তু হঠাৎ একদিন প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার লম্বা একটা অ্যাঁস্ট্রোয়েড পৃথিবী দিকে অনেক দ্রুত ধেয়ে আসছিল এবং পৃথিবীর বুকে আছড়ে পড়ে । এই ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে । পৃথিবীর দিকে আসার গতি ছিল তাই ৩০ কিলোমিটার প্রতি সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে অ্যাঁস্ট্রোয়েড গতি ছিল ত্রিশ কিলোমিটার এর মত । তো যখন অ্যাঁস্ট্রোয়েড পৃথিবীতে এসে পড়ে তখন সেখানে বড় একটা গর্ত হয়ে গিয়েছিল যা প্রায় ১২৮ কিলোমিটার এর মত । অ্যাঁস্ট্রোয়েড এত বড় বিস্ফোরণ ঘটেছিল যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার থেকে প্রায় এক বিলিয়ন বেশি বড় বিস্ফোরণ হয়েছিল । বিস্ফোরণের আশেপাশে যা ছিল তা নিমিষে ই গলে গিয়েছিল তাপমাত্রা বৃদ্ধির কারণে । পৃথিবীর তাপমাত্রা কয়েক ঘন্টার জন্য অনেক বেশি বেড়ে গিয়েছিল । বিস্ফোরণ যেখানে হয়েছিল তার আশেপাশের প্রায় এক হাজার কিলোমিটারের মধ্যে যত প্রাণী ছিল সব আগুনে সিদ্ধ হয়ে মারা গিয়েছিল । শুধু সেই সব প্রাণীর জীবিত ছিল যারা কোন গর্ত বা পানির ভেতরে লুকিয়ে থাকতে পারতো । বিস্ফোরণের পর প্রায় দু কিলোমিটার উচ্চ সুনামি হয়েছিল বলে ধারণা করে বিজ্ঞানীরা । সুনামি সহ পৃথিবীর বুকে এসিড বৃষ্টি এবং বড় বড় ভূমিকম্প হয়েছিল । বিস্ফোরণের ফলে পৃথিবীর মাটি বাতাস এমনভাবে মিশে গিয়েছিল যে পরবর্তী এক বছরের জন্য পৃথিবীর বুকে সূর্যের আলো পৌঁছাতে পারেনি যার ফলে তাপমাত্রা অনেক কমে গিয়েছিল । যার ফলে প্রায় কয়েক বছর পৃথিবী ফ্রিজিং তাপমাত্রায় ছিল ফলে সকল গাছ মারা গিয়েছিল এবং যে সব প্রানি সেই সেব গাছের পাতা বা ফল খেয়ে জীবন বাচাত তারাও খাদ্যের অভাবে মারা গিয়েছিল ।
কিছু প্রানি জীবিত ছিলো তারা মরা ডাইনোসর থেকে যে সব ব্যাকটেরিয়া হত সেইগুলোকে খাদ্য হিসেবে গ্রহন করত ।
ডাইনোস র নিঃশেষে হয়ে যাওয়ার পর ছোট ছোট যেগুলো প্রাণী ছিল তারা নতুন করে জন্মনিতে শুরু করে ।



