সময় ব্যবস্থাপনার কৌশল – ছাত্রদের জন্য।
06 Oct 2025 By -ফটো কার্ড ডাউনলোড করুন
বর্তমান বিশ্বে বহুল আলোচিত বিষয় হলো সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট। সকল পেশার মানুষের জন্য সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। সময় ব্যবস্থাপনা হলো নির্দিষ্ট কার্যকলাপের মধ্য দিয়ে নিজের সময়কে দক্ষতার সাথে ভাগ করে নেওয়া, পরিকল্পনা করা ও সচেতনভাবে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া। শিক্ষার্থীদের জন্য সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রত্যয়।
ছাত্রদের জন্য সবার ব্যবস্থাপনার কৌশল নিম্নে আলোচনা করা হলো:
সময় হলো ছাত্র জীবনের মূল্যবান সম্পদ। শিক্ষার্থীরা সঠিক সময় ব্যবস্থাপনা করতে পারলে চাপ কমে, ফলাফল ভালো হয় এবং পড়াশোনা হয়ে ওঠে আনন্দের।
১. লক্ষণ নির্ধারণ করা: ছাত্রছাত্রী হোক বা অন্য কোন মানুষ হোক একটি নির্দিষ্ট লক্ষ্য ছাড়া সফলতা সম্ভব নয়।
২. কাজের তালিকা: দিন বা সপ্তাহের কাজের তালিকা করা ।কখন কোন কাজ করতে হবে। মূলত পড়ার একটি তালিকা করা। কখন পড়বে, কি পড়বে, কখন পড়বে না এমন।
৩. কোন কিছু কালকের জন্য ফেলে না রাখা: শিক্ষার্থীদের উচিত দিনের কাজ দিনে শেষ করা। কালকের জন্য তা ফেলে রাখা উচিত নয়।
৪. সময়মতো বিশ্রাম ও ঘুম: সময় মত বিশ্রাম ও ঘুম খুব জরুরী। কেননা ঘুম কম হলে মনে রাখার ক্ষমতা কমে যায় ।তাই ঠিকমতো ঘুমাতে হবে।
৫. টেকনোলজি ব্যবহার করা: বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে উন্নত প্রযুক্তি ব্যবহারে শিক্ষার উন্নয়ন ঘটেছে। শিক্ষার্থীরা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে যেমন টাইম টেবিল অ্যাপ, টুডু লিস্ট, ক্যালেন্ডার এর মাধ্যমে কাজের তালিকা গুলো বাস্তবায়ন করতে পারছে।
৬. মনোযোগ নষ্টকারী বিষয় এড়িয়ে চলা: অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার পড়ার মনোযোগ নষ্টের অন্যতম কারণ। তাই শিক্ষার্থীদের পড়ার সময় মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে।
৭. না বলতে শেখা: যে সকল কার্যক্রম শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ক নয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য না বলার কৌশল শিখতে হবে।
৮. কাজের মূল্যায়ন করা: দিনের বা সপ্তাহের শেষে পরিকল্পনা অনুযায়ী কত টা কাজ সম্পন্ন হয়েছে তার মূল্যায়ন করা অন্যতম একটি প্রক্রিয়া।
উপসংহার: সমাজ ব্যবস্থাপনা শুধু পড়ার জন্য নয়, এটি এমন একটি প্রত্যয় যা জীবনব্যাপী কাজ করে। শিক্ষার্থীরা যদি উপরের কৌশলগুলো পর্যায়ক্রমে প্রয়োগ করে তবে সময়ের অপচয় কমবে আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং সফলতা অর্জন করা সম্ভব হবে



