মা যখন কর্মজীবী, সন্তান তখন কার আশ্রয়ে?
02 Aug 2025 By -ফটো কার্ড ডাউনলোড করুন
বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ কোলে , যে যুগে প্রবাদ বাক্যটি প্রথম বলা হয়েছিল সে যুগে হয়তো আজকের মত কর্মজীবীর মায়ের অস্তিত্বই ছিল না । থাকলে হয়তো প্রবাদ বাক্যটি অন্যরকম ভাবে সাজানো হতো। তো, আজকে আমরা প্রবাদ বাক্যটি নিয়ে কথা বলবো না। যেটি আমরা মূলত বলব শিশুদের নিরাপদ আশ্রয় কোথায়?? আজকাল মায়েরা শহরে তাদের নিজের কর্মব্যস্ত কর্মস্থলে ব্যস্ত। তাহলে শিশুকে রাখবে কি দাদা দাদি নানা-নানী ?? না সে সুযোগও নেই কারণ এখন আর সেকেলে যৌথ পরিবার নেই এখন সবই একক পরিবার। আমরা শহরের যারা বসবাস করি তাহলে আমরা কি নিজেরাই আমাদের শিশুদের জীবন সংকটে ফেলে দিয়েছি ??
একটা সময় ছিল যখন পুরুষেরা শুধু বাইরের কাজ করতো আর নারীরা শুধুই বাড়ির এখন বর্তমান চিত্রটা পাল্টে গেছে ।পুরুষের পাশাপাশি নারীদেরকেও এখন বাইরে মাঠে ঘাটে কর্মস্থলে কাজ করতে হয় পুরুষের সাথে । তা না হলে আজকালকের পরিবারের সচ্ছলতা আসে না তাহলে পুরুষ মহিলা সকলে একত্রিতভাবে অর্থ উপার্জন করে পরিবারের সচ্ছলতা নিয়ে আসছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠে আছে এক বিশাল হতাশা সেটি হল সন্তানের দেখাশোনা লালন পালন করা বিকল্প তৈরি করে ফেলেছি আমরা বুয়া বাই মেড । যে নামি দেই না কেন আমরা আমরা আমাদের জীবনের মূল্যবান জিনিস অন্যের হাতে তুলে দিচ্ছে কি??
একজন কর্ম যদি মায়ের কর্মজীবী মায়ের ঘরে এবং ঘরের বাইরে কি খেয়াল রাখতে হয় উভয় দিকে খেয়াল রাখতে হয় এতে করে মায়ের প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হয়। উল্লেখযোগ্য
শারীরিক এবং মানসিক চাপঃ একজন কর্মজীবী মাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে হয় কারণ তাকে ঘরে এবং ঘরের বাইরের কর্মস্থলের সকল কিছু মাথায় রাখতে হয় এতে করে তার মানসিক চাপবোধ হয় ।
সময় বন্টনঃ এখন কর্মজীবীর মা সবসময় সময় বন্টন নিয়ে হিমশিম খায় , অফিসে যাওয়ার পূর্বে বাড়ির সকল কাজ করা পরিবারের জন্য স্বামী সন্তানের জন্য সকল কিছু শেষ করে আবারও সময় মত অফিসে পৌঁছানো । অফিসের সকল কাজ শেষ করে বাড়িতে এসে সকল কিছু গোছানো সঠিক সময় বন্টনে মায়েরা হচ্ছে দ্বিধা গ্রস্থ হচ্ছে ।
মানসিক দ্বন্দ্ব হতাশা ঃ মা যখন বাচ্চাকে সঠিকভাবে দেখাশোনা করতে পারেন না তখন সে বাচ্চার প্রতি বিভিন্ন হতাশায় ভুগেন। তার চাকরি করা উচিত নাকি উচিত না?? বাচ্চাকে মেড সেন্টারে দেবে কি দেবে না ?? এই দ্বন্দ্ব হতাশায় রূপ নেয় ।
বাচ্চার অসুস্থতাঃ হাবার্ড ওমেন্স হেলথ স্টাডি বিশেষজ্ঞদের মতে, "কর্মজীবী মেয়েরা অন্য যেসব মায়েরা বাসায় থাকে তাদের তুলনায় ঘন ঘন অসুস্থ হয় তাদের মানসিক চাপ উদ্বিগ্নতা ও হৃদরোগ হওয়ার বেশি ঝুকি থাকে। সন্তান জন্মের পর শরীরের পুষ্টির ঘাটতি অতিরিক্ত কাজের চাপের পর পর্যাপ্ত বিশ্রামের অভাব। এত এত সমস্যার !!
সমস্যা তো আছেই এগুলোকে সমাধান তাল মিলিয়ে চলতে পাড়ায় তো জীবন। এমন সমস্যা থেকে সমাধানের জন্য আপনার কি মনে হয় কি করা উচিত??



