লেখাপড়ার পাশাপাশি আয় করার উপায়।
09 Oct 2025 By -ফটো কার্ড ডাউনলোড করুন
বর্তমান যুগ আধুনিকায়ন হয়ে গেছে এখন সকলেই চায় নিজের উপর আত্মনির্ভরশীল থাকতে আত্মনির্ভরশীল থাকতে হলে যেমন নিজের সকল কার্যক্রম সঠিক হতে হবে তেমনি নিজেকে নিজের খরচ লেখাপড়ার খরচ সকল কিছু নিজেকে বহন করতে হয় ।
শিক্ষাজীবনে সকলেই নিজের লেখাপড়ার খরচ এবং আত্মনির্ভরশীল হতে কিছু আয়ের উৎস খুঁজে বেরিয়ে থাকে আজকে আমরা জানবো লেখাপড়ার পাশাপাশি এমন কিছু আয়ের উৎস যেগুলো করে আমরা আমাদের লেখাপড়ার পাশাপাশি আয় করতে পারি।
প্রথমেই বলতে হয় ফ্রিল্যান্সিং এর কথা।
আপনি যদি সামান্য কোন কাজের প্রতি দক্ষতা থাকে যেমন কনটেন্ট রাইটিং ব্লগ রাইটিং বা গ্রাফিক্স ডিজাইন বা কোন নতুন সৃজনশীল চিন্তা ভাবনা করার ক্ষমতা তাহলে আপনি বিভিন্ন জায়গা থেকে ফ্রিল্যান্সিং করার সুযোগ পাবেন।
এছাড়াও বর্তমানে বিভিন্ন ধরনের কোর্স করে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এগুলো শিখে নিজেই নিজেকে ক্যারিয়ার গড়ার জন্য বা লেখাপড়ার পাশাপাশি ইনকাম করার জন্য প্রাথমিকভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন।
তারপরে বলতে বলা যায় ইউটিউবের ভিডিওর মাধ্যমে বর্তমানে ইউটিউব ভিডিওতে কেউ তৈরি করতে পারে আপনি খুব সহজেই যে কোন সৃজনশীল বা নতুন কিছু ভিডিও ধারণ করে সেগুলো ইউটিউবে আপলোড করে কন্টেন মনিটাইজেশন পেয়ে youtube এর মাধ্যমে ইনকাম করতে পারেন
আপনি অনলাইনে বই বিক্রি করে বা বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারেন এছাড়াও আপনি করতে পারেন বিভিন্ন ধরনের দেশি-বিদেশি পণ্য খুব সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে সেল করতে পারবেন।
অনলাইন টিউশনি বর্তমানে ছেলে-মেয়ে সকলেই অনলাইন ক্লাসের দিকে ঝুঁকছে কাজেই আপনি একজন স্টুডেন্ট হিসেবে ছেলেমেয়েদের অনলাইনে পড়াতে পারেন কোন সময়ে অনেক স্টুডেন্ট এর কাছে যাওয়ার একটি সহজ উপায় এভাবে আপনি আপনার ইনকাম করতে পারেন



